দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

বাসন থানার বিশেষ অভিযান

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী, ডাকাতি প্রস্তুতি ও মাদক মামলার মোট ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মাজেদুল ইসলাম মুরাদ (৩০), জুয়েল হোসেন (২২), মোঃ ফয়সাল (২২) এবং কামাল হোসাইন (৩৬)-কে।এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি ও কথিত ছিনতাইকারী মোঃ সারোয়ার (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও  পড়ুন, জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

অপরদিকে, ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি শ্যামল (৪২)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বিষয় : সন্ত্রাসবিরোধী আসামি গ্রেপ্তার বিশেষ অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী, ডাকাতি প্রস্তুতি ও মাদক মামলার মোট ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মাজেদুল ইসলাম মুরাদ (৩০), জুয়েল হোসেন (২২), মোঃ ফয়সাল (২২) এবং কামাল হোসাইন (৩৬)-কে।এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি ও কথিত ছিনতাইকারী মোঃ সারোয়ার (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও  পড়ুন, জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে- এমপি খোকন তালুকদার

অপরদিকে, ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি শ্যামল (৪২)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x