গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ২ আসামিসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সিফাত আহম্মেদ (২২) ও মোঃ হৃদয় আহম্মেদ রিসাদ (২১)-কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ বাবু মিয়াকে (২৮) আটক করা হয়েছে।
আরও পড়ুন, পুলিশ হেফাজতে মৃত্যু: তদন্তে চরম অনিয়ম ও সাক্ষীদের হুমকির অভিযোগ
অভিযানে আরও গ্রেফতার করা হয় সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাসান আলীকে। পাশাপাশি জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ সাইদুল ইসলাম (২০)-সহ আরও কয়েকজনকে আটক করা হয়।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয় : গ্রেফতার আসামি সন্ত্রাসবিরোধী

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন