প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ২ আসামিসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সিফাত আহম্মেদ (২২) ও মোঃ হৃদয় আহম্মেদ রিসাদ (২১)-কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ বাবু মিয়াকে (২৮) আটক করা হয়েছে।আরও পড়ুন, পুলিশ হেফাজতে মৃত্যু: তদন্তে চরম অনিয়ম ও সাক্ষীদের হুমকির অভিযোগঅভিযানে আরও গ্রেফতার করা হয় সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাসান আলীকে। পাশাপাশি জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ সাইদুল ইসলাম (২০)-সহ আরও কয়েকজনকে আটক করা হয়।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত