সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পুলিশের অভিযোগ, গত ২২ জুলাই সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।
আরও পড়ুন, স্বচ্ছতা ও গতিশীল সেবায় মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসে বাড়ছে মানুষের আস্থা
মামলার এজাহারে বলা হয়েছে, তদন্তে অভিযুক্তদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তথ্য পাওয়া গেছে।মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।এ ঘটনায় মাসুদ মিয়া ও রাহুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : মিছিল সন্ত্রাসবিরোধী ষড়যন্ত্রে

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন