দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ২ জনসহ গ্রেপ্তার ১৯

বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন মাদকসেবী, দুইজন পরোয়ানাভুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন রয়েছেন।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন   

আরও  পড়ুন, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: নানা সংকটে চিকিৎসা ব্যাহত

মো. ফারুক (৪০), মো. নয়ন (৩৭), মো. রিপন (৩০), মো. শুক্কুর আলী (৪০), রকিব (২৬), মো. রনি (২৬), মো. গোলাপ হোসেন (২৮), মুকবিল (৪০), মো. নয়ন সরকার (৪৪), মো. সাদ্দাম হোসেন (৩৬), মো. ছানি (২৭), মো. সুলতান খন্দকার (৪৫), মো. হালিম মিয়া (৫০), সৈকত (২৪) ও আলী আজগর (৫৫)।এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহবুব হাসান ফাহিম (২৭) ও মো. সোহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ফাহিম পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এবং সোহেল কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে যোবায়ের (২০) ও মো. জাহাঙ্গীর ওরফে সুলতান (২৮)কে।পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে ২ জনসহ গ্রেপ্তার ১৯

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x