নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক, চুরি, ডাকাতির প্রস্তুতি, সন্ত্রাসবিরোধী আইন ও ওয়ারেন্টভুক্ত মামলার মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৬ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং চুরি ও চোরাই মাল উদ্ধার সংক্রান্ত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়।মাদক মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি হলেন মোঃ কামাল (৫০) ও মোসাঃ চামেলী বেগম।
আরও পড়ুন, ফতুল্লায় সরকারবিরোধী মিছিল থেকে ছাত্রলীগের চার নেতা আটক
তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।চোরাই মাল উদ্ধার মামলায় গ্রেফতার করা হয়েছে ওসমান ও তারেক রহমানকে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন সনজিৎ পাল (৫৩) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়েছেন আল আমিন (২৪)।এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলায় সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মোঃ বাছেদ (৪৭)-কে গ্রেফতার করা হয়েছে।সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
বিষয় : মামলা সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন