মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।দুপুর ১টায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের সরকারি কর্মসূচি শুরু করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আরও পড়ুন , শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজকর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।এরপর প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।দিনের পরবর্তী কর্মসূচিতে তিনি দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে এক সভায় অংশ নেবেন। সভা শেষে বিকেলে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।