দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, তেল পরিবহনে ব্যবহৃত ৯৬২ নম্বর একটি ওয়াগনের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-আখাউড়া রেলপথে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন, তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো একে একে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাইনচ্যুত ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহ

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় ধোঁয়া দেখতে পান তারা। বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে স্বস্তির খবর হলো—ওই ওয়াগনে কোনো তেল ছিল না।

আরও পড়ুন, লক্ষ্মীপুরে বিক্রি না হওয়ায় ১৫০ কোরবানির চামড়া মাটিচাপা

এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঈদযাত্রার মধ্যে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখন প্রশ্ন—রেলপথে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কতটা কার্যকরভাবে নিশ্চিত করা হচ্ছে?

বিষয় : সিলেট মৌলভীবাজার রেল যোগাযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, তেল পরিবহনে ব্যবহৃত ৯৬২ নম্বর একটি ওয়াগনের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-আখাউড়া রেলপথে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন, তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো একে একে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাইনচ্যুত ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহ

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় ধোঁয়া দেখতে পান তারা। বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে স্বস্তির খবর হলো—ওই ওয়াগনে কোনো তেল ছিল না।

আরও পড়ুন, লক্ষ্মীপুরে বিক্রি না হওয়ায় ১৫০ কোরবানির চামড়া মাটিচাপা

এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঈদযাত্রার মধ্যে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখন প্রশ্ন—রেলপথে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কতটা কার্যকরভাবে নিশ্চিত করা হচ্ছে?

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত