দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ

সিলেট-আখাউড়া রেল সেকশনের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

আরও পড়ুন, কাঁচা চামড়া নয়, চামড়ার পণ্য রপ্তানি আমাদের উদ্দেশ্য : বাণিজ্যমন্ত্রী

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন, মোংলায় খালেদা জিয়ার পক্ষ থেকে ৯ গরু কোরবানি

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আরও কয়েকটি ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় জানিয়েছেন, বিকেল সোয়া ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেল বিভাগকে জানানো হয়েছে।

আরও পড়ুন, ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে জনস্রোত

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুলাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফলে ঈদের ছুটির মধ্যে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : দুর্ঘটনা সিলেট তেলবাহী ট্রেন রেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সিলেট-আখাউড়া রেল সেকশনের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

আরও পড়ুন, কাঁচা চামড়া নয়, চামড়ার পণ্য রপ্তানি আমাদের উদ্দেশ্য : বাণিজ্যমন্ত্রী

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন, মোংলায় খালেদা জিয়ার পক্ষ থেকে ৯ গরু কোরবানি

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আরও কয়েকটি ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় জানিয়েছেন, বিকেল সোয়া ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেল বিভাগকে জানানো হয়েছে।

আরও পড়ুন, ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে জনস্রোত

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুলাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফলে ঈদের ছুটির মধ্যে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত