তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ
সিলেট-আখাউড়া রেল সেকশনের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।আরও পড়ুন, কাঁচা চামড়া নয়, চামড়ার পণ্য রপ্তানি আমাদের উদ্দেশ্য : বাণিজ্যমন্ত্রীশুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি লাউয়াছড়া বনের পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।আরও পড়ুন, মোংলায় খালেদা জিয়ার পক্ষ থেকে ৯ গরু কোরবানিএদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। একইসঙ্গে বিভিন্ন স্টেশনে আরও কয়েকটি ট্রেনের যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত রায় জানিয়েছেন, বিকেল সোয়া ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেল বিভাগকে জানানো হয়েছে।আরও পড়ুন, ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে জনস্রোতরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুলাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। ফলে ঈদের ছুটির মধ্যে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।