দৈনিক সংবাদ দিগন্ত

রেলের ৩০ মিটারগেজ ইঞ্জিন কিনতে ব্যয় ২ হাজার ৭০ কোটি টাকা

রেলের ৩০ মিটারগেজ ইঞ্জিন

রেলওয়ের মিটারগেজ সেকশনে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে ৩০টি নতুন ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ বা ইঞ্জিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি লোকোমোটিভ কিনতে ব্যয় হবে প্রায় ৬৯ কোটি টাকা। সব মিলিয়ে ৩০টি ইঞ্জিন সংগ্রহে ব্যয় হবে ২ হাজার ৭০ কোটি টাকা। রেলওয়ের মিটারগেজ সেকশনে দ্রুত বর্ধনশীল পণ্য ও আন্তঃনগর যাত্রী পরিবহনের চাহিদা পূরণ এবং রেলসেবার গতি বাড়াতেই এসব লোকোমোটিভ সংগ্রহ করা হবে। নিরাপদ যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনে রেলের ওপর আস্থা বাড়ানোর পাশাপাশি সেবাকে আরও জনকল্যাণমুখী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। একই সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। 

আরও পড়ুন,জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতায় অর্থনীতিতে চাপ

প্রকল্প ঋণ থেকে আসবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৫২৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন। পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প রয়েছে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা নর্দমা ও ফুটপাত নির্মাণ, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির প্রকল্প এবং সিরাজগঞ্জ বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সম্প্রসারণ প্রকল্প, ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করতে সংস্কার ও আধুনিকায়ন এবং দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় অনুমোদন করা হয়েছে। এ ছাড়া থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।

বিষয় : টাকা রেল ইঞ্জিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রেলের ৩০ মিটারগেজ ইঞ্জিন কিনতে ব্যয় ২ হাজার ৭০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x