রংপুরের তারাগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—অহিদ ইসলাম, বয়স ১৫ এবং মাসুদ রানা, বয়স ১৬। তাদের বাড়ি একই ইউনিয়নের ডাঙ্গীরহাট তেলিপাড়া গ্রামে।
আরও পড়ুন, মোংলায় খালেদা জিয়ার পক্ষ থেকে ৯ গরু কোরবানি
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছের যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় অহিদ ও মাসুদ। একপর্যায়ে সাঁতার না জানার কারণে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে নদীতে নেমে উদ্ধার অভিযান চালান।উদ্ধারের পর ঘটনাস্থলেই মারা যায় অহিদ ইসলাম। গুরুতর অবস্থায় মাসুদ রানাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে জনস্রোত
জানা গেছে, মাসুদ রানা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে পরিবারের সঙ্গে গ্রামে এসেছিল সে। অন্যদিকে অহিদের বাবা স্থানীয়ভাবে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন দুই পরিবারের স্বজনরা। ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন অহিদের মা। অন্যদিকে মাসুদের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদ করতে গ্রামে এসে একমাত্র ছেলেকেই হারালেন তিনি।
আরও পড়ুন, তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধ
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমনি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঈদের আনন্দের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো এলাকা।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন