মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।শুক্রবার বিকেল ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, তেল পরিবহনে ব্যবহৃত ৯৬২ নম্বর একটি ওয়াগনের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-আখাউড়া রেলপথে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।আরও পড়ুন, তেলবাহী ট্রেন দুর্ঘটনায় সিলেটের রেল চলাচল বন্ধঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো একে একে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাইনচ্যুত ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহএদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় ধোঁয়া দেখতে পান তারা। বিষয়টি লোকোমাস্টারকে জানানো হলে ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে স্বস্তির খবর হলো—ওই ওয়াগনে কোনো তেল ছিল না।আরও পড়ুন, লক্ষ্মীপুরে বিক্রি না হওয়ায় ১৫০ কোরবানির চামড়া মাটিচাপা এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঈদযাত্রার মধ্যে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখন প্রশ্ন—রেলপথে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কতটা কার্যকরভাবে নিশ্চিত করা হচ্ছে?