আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের বাছাই করে প্রার্থী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন এমন প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসন ব্যবহার করে ভোটকেন্দ্র দখল ও পছন্দের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে, বিএনপি সে ধরনের নির্বাচন চায় না।জনগণের ভোটে বিএনপির প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই প্রার্থী বাছাই করতে হবে।বিএনপির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ অর্থ ব্যয় করছে বলেও অভিযোগ করেন তিনি।তারেক রহমান বলেন, দেশের মানুষ বিএনপিকে শান্তি গণতন্ত্র ও উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছে।
আরও পড়ুন,কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে উদ্যোগ
তাই নেতা–কর্মীদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি কিংবা অন্য কোনো অপরাধের অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।সরকারি কাজে দুর্নীতি ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বন্ধ শিল্পকারখানা চালু এবং কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন। সংসদ অধিবেশন চলার সময় ছাড়া অন্য সময়ে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় থেকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কিশোর ও তরুণদের মাদক ও জুয়ার আসক্তি থেকে রক্ষায় কাজ করতে নেতা–কর্মীদের নির্দেশ দেন।চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ।এদিকে একই দিন রাতে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে চাকরি ফিরে পাওয়ার দাবি জানান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এক নারী ব্যাংকার। কাফনের কাপড় পরা ওই নারী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রহমতগঞ্জের পূজামণ্ডপে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন