দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের সমুদ্র সৈকত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, 

আরও পড়ুন,কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

বিকেলে কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের কয়েকজনকে উদ্ধার করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ইউএনও মো. জিল্লুর রহমান জানান, সমুদ্রের ঢেউ ও প্রবল স্রোতে পর্যটকেরা ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও দুই পর্যটকের সন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় সৈকত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : নিখোঁজ কক্সবাজার পর্যটকের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, 

আরও পড়ুন,কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

বিকেলে কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের কয়েকজনকে উদ্ধার করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ইউএনও মো. জিল্লুর রহমান জানান, সমুদ্রের ঢেউ ও প্রবল স্রোতে পর্যটকেরা ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও দুই পর্যটকের সন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় সৈকত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x