দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​লামায় জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

​লামায় জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচার

বান্দরবানের লামা উপজেলায় জমি দখলে ব্যর্থ হয়ে নির্দোষ পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে চিত্ত রঞ্জন বড়ুয়া গং-এর বিরুদ্ধে।   ২১ অক্টোবর (বুধবার) সন্ধায় লামা চৌধুরী মার্কেটস্থ দৈনিক সংবাদ দিগন্তের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মো. আলমগীরের পরিবার। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আলমগীরের ছেলে মো. জাহিদ। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর দাদী মরহুমা মনেজা বেগম ১৯৭৯-৮০ সালে লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের ২৫৫ নং লামা মৌজায় আর/০৮ নং হোল্ডিং মূলে ৫ একর ৩য় শ্রেণীর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত পান। পরবর্তীতে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে সেখানে ফলজ ও বনজ বাগান সৃজন এবং বসতঘর নির্মাণ করে তারা সুদীর্ঘ ৪৫-৪৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। দাদীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে মো. আলমগীর উক্ত জমি দেখাশোনা ও ভোগদখল করছেন এবং স্থানীয় কোনো হোল্ডিং মালিকের সাথে তাঁদের কোনো বিরোধ নেই। ​অভিযোগে তিনি আরও বলেন, 

আরও পড়ুন,কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের চিত্ত রঞ্জন বড়ুয়া উক্ত দীর্ঘ দিনের ভোগদখলীয় জায়গা নিজেদের দাবি করে গত ২২ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক (বান্দরবান)-এর আদালতে একটি ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা (নং- ১৬/২০২৬) দায়ের করেন। আদালত সহকারী কমিশনার (ভূমি), লামা-কে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দেন। ​পরবর্তীতে ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুর রহমান ২৫৫ নং লামা মৌজার হেডম্যান ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন তাদের পক্ষে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২০ অক্টোবর চিত্ত রঞ্জন বড়ুয়া জমি গ্রহীতা মো. আলমগীর ও সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ঘুষ দাবির সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেন।​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দাবি করে, জমি দখলে ব্যর্থ হয়ে চিত্ত রঞ্জন বড়ুয়া গং সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা উক্ত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। ​লামা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুর রহমানের কাছে জানতে একাধিকার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয় : সম্মেলন অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

​লামায় জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা প্রচারের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x