দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার ১৯ অক্টোবর নির্বাচন কমিশনের দেওয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ফলে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।  

আরও পড়ুন,ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাঁদের জন্ম হয়েছে এবং যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাঁদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এ জন্য আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা নিয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এসব নির্বাচনের তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বিষয় : ইউনিয়ন নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
0:00 0:00
1.0x