দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩৫২ ছাড়াল আক্রান্ত ১ লাখ ১৪ হাজার

দেশে ডেঙ্গুতে মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন ডেঙ্গুরোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আরও পড়ুন,নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করবে দুদক

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ৪১৩ জন। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিষয় : মৃত্যু ডেঙ্গু আক্রান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩৫২ ছাড়াল আক্রান্ত ১ লাখ ১৪ হাজার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x