দৈনিক সংবাদ দিগন্ত

নেতানিয়াহুকে ঘিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় কারাগারে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এসব অভিযোগ করেন। তিনি লেখেন, কারাগারের বাইরে থাকতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এ ক্ষেত্রে ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সম্ভাব্য পরিণতি কী হতে পারে, তা নেতানিয়াহু বিবেচনায় নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি। আরাগচি আরও সতর্ক করে বলেন, অতীতে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করা হলেও ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। আবারও একই ধরনের চেষ্টা করা হলে তেহরান পাল্টা জবাব দিতে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইসরায়েলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ইসরায়েলিরা অন্য কাউকে নেতা হিসেবে বেছে নিলে যুক্তরাষ্ট্রকে নিজেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব নিতে হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। 

আরও পড়ুন,ট্রাম্পের জনসমর্থন কমে ৩৩ শতাংশে

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর পরিবর্তে অন্য কেউ ইসরায়েলের নেতা হলে যুক্তরাষ্ট্রকে নিজেরাই এই দায়িত্ব নিতে হতে পারে। তবে তিনি নিজে তা করতে আগ্রহী নন বলেও উল্লেখ করেন। ২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েল সরকারের নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে নিজ দেশেই তাঁর বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। পাশাপাশি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলমান রয়েছে।এদিকে নেতানিয়াহুর সরকারকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ইসরায়েলের বিরোধী দলগুলো নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করছে। আগামী ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আক্রমণ চালায় তেহরান। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় পড়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিষয় : অভিযোগ ইরান পররাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুকে ঘিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x