ইয়েমেনের হুথি গোষ্ঠীর অব্যাহত হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান স্থাপনা ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে ভবনটির নিচের অংশের বিপণিবিতান খোলা রয়েছে বলে জানানো হয়েছে। ভবনের ভাড়াটিয়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে পাঠানো ই-মেইল বার্তায় পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশিত সময়ে কর্মীদের সশরীরে অফিসে উপস্থিত না হতে অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সৌদি আরবে সম্ভাব্য হামলা ও ভ্রমণ নিরাপত্তা নিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মিশনের জরুরি নিরাপত্তা বার্তায় বিমানবন্দরে সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ জটিলতার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন,হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের
বার্তায় আরও জানানো হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে বলে মার্কিন মিশন উল্লেখ করেছে। অন্যদিকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও বিভিন্ন ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে বিমানযাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছে মার্কিন মিশন। পাশাপাশি সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের পাঠানো জরুরি মোবাইল বার্তা ও নিরাপত্তা সতর্কতা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমান চলাচল ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয়টি সামনে এসেছে। তবে কিংডম সেন্টার বন্ধের সিদ্ধান্তের সঙ্গে হুথিদের নির্দিষ্ট কোনো হামলার সরাসরি যোগসূত্র স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন