দৈনিক সংবাদ দিগন্ত

নভেম্বরে ঢাকায় বসছে গ্লোবাল সোর্সিং এক্সপো

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–ঢাকা ২০২৬’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক্সপোর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, চেম্বার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, গত বছর এক্সপোর প্রথম আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছিল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ তৈরিতে এটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। এবার গত বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি সম্ভাবনাময় খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেলায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য ২০০টিরও বেশি স্টল থাকবে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ বাড়াতে মেলায় সেমিনার, বিজনেস-টু-বিজনেস বৈঠক, অনলাইন ম্যাচমেকিং পোর্টাল, নেটওয়ার্কিং এবং কারখানা পরিদর্শনের ব্যবস্থা রাখা হচ্ছে। 

আরও পড়ুন,বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে ফ্যাশন শো ও সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনাও রয়েছে। বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিদেশে বাংলাদেশের মিশন এবং ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিবন্ধিত আন্তর্জাতিক ক্রেতাদের জন্য হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে মূল্যছাড় দেওয়ার ব্যবস্থাও থাকবে। সভায় নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টল ফি কমানো, বুথ স্পনসরশিপ এবং বিশেষ প্রশিক্ষণের দাবি জানান। এ ছাড়া প্লাস্টিক, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, আসবাবপত্র এবং ওষুধ খাতের প্রতিনিধিরা রপ্তানির বাধা দূর করা, নীতিমালা আধুনিকায়ন এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দেন। আয়োজকদের প্রত্যাশা, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে এই এক্সপো বাংলাদেশের পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়াবে, নতুন ক্রেতা তৈরি করবে এবং রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : ঢাকা এক্সপো গ্লোবাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নভেম্বরে ঢাকায় বসছে গ্লোবাল সোর্সিং এক্সপো

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x