রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।রোববার সকালে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তাঁরা সবাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন, ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক ভ্যালিতে ভ্রমণ শেষে রোববার সকালে একদল পর্যটক জিপে করে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি উল্টে গিয়ে সাত পর্যটক আহত হন। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে এবং অন্য একজনের হাত ভেঙে গেছে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহত দুজনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী গাড়ি উল্টে সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয় : জিপ উল্টে আহত সাজেক সড়ক

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন