দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধামরাইয়ের ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের শীর্ষ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী পূজামণ্ডপ এবং মাধব মন্দির সংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও  পড়ুন,  পুসাবের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুর ও সম্পাদক সৌরভ

মণ্ডপ পরিদর্শনকালে অতিথিরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মণ্ডপের আলোকসজ্জা, সার্বিক প্রস্তুতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।পরে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে পালন করে আসছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।নিরাপত্তা প্রসঙ্গে শীর্ষ কর্মকর্তারা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, ডিবি, বিজিবিসহ মোট ৭টি বাহিনীর যৌথ সমন্বয়ে একটি সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর ফলে পুণ্যার্থী ও দর্শনার্থীরা নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে তাঁদের এই প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

বিষয় : ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x