দৈনিক সংবাদ দিগন্ত

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক অধিকার

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, বয়স যা-ই হোক, অন্য সবার মতো শিশুদেরও ইন্টারনেটে প্রবেশ ও তা ব্যবহারের অধিকার রয়েছে। তবে এই অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তাও সুরক্ষিত রাখতে হবে। বিচারপতি জামশেদ বুরজোর পারদিওয়ালা ও বিনোদ কে চন্দ্রনের বেঞ্চ এক আদেশে জানায়, ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদের আওতায় ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। আদালত আরও বলেছে, শিশুদের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়। তাই তাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি অনলাইনে সম্ভাব্য ক্ষতি থেকে সুরক্ষার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। অনলাইনে শিশুদের যৌন নির্যাতন ও শোষণসংক্রান্ত উপাদান প্রতিরোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যর্থতার অভিযোগে একটি বেসরকারি সংস্থার আবেদনের শুনানিতে এসব পর্যবেক্ষণ আসে। 

আরও পড়ুন,গাজার সব প্রবেশপথ খুলে দেওয়ার আহ্বান চীনের

শুনানিতে আদালত জানতে চেয়েছে, ক্ষতিকর উপাদান শনাক্ত ও সরিয়ে ফেলতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। এ বিষয়ে সরকারের কাছেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের উপাদান শনাক্ত ও অপসারণের জন্য একটি জাতীয় তথ্যভান্ডার তৈরির নির্দেশ দিয়েছে আদালত। এতে সংশ্লিষ্ট ওয়েব ঠিকানা ও ডিজিটাল উপাদান শনাক্ত করার তথ্য সংরক্ষণ করা হবে। আদালতের মতে, ডিজিটাল নিরাপত্তা এবং বয়স উপযোগী যৌনশিক্ষা শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এর মাধ্যমে শিশুদের অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে প্রস্তুত করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের উদ্যোগের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সামনে এসেছে। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ৩০ লাখ ছাড়িয়েছিল।

বিষয় : শিশু ইন্টারনেট অধিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক অধিকার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x