দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাসনে পুলিশের বিশেষ অভিযান, মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

কুড়িগ্রামে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কক্সবাজারে ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি
২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ অক্টোবরের রাজশাহী সফরকে কেন্দ্র করে নতুন সাজে সেজে উঠছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী রাজশাহী। নগরীর বিভিন্ন সড়ক, সড়ক বিভাজক ও স্থাপনায় রঙের প্রলেপ দেওয়ার পাশাপাশি চলছে পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।শনিবার সকালে নগরীর বিমান চত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, রঙমিস্ত্রিরা বিভিন্ন স্থাপনায় নতুন রঙ লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীরা নগরীকে আরও পরিষ্কার ও দৃষ্টিনন্দন করে তুলতে কাজ করছেন।রঙমিস্ত্রি আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তাঁকে স্বাগত জানাতে নগরীকে রাঙিয়ে তুলতে পেরে তাঁর ভালো লাগছে। প্রধানমন্ত্রী এসে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী দেখবেন এটাই তাঁদের প্রত্যাশা।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ডে রঙ করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার, বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি এবং নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

আরও  পড়ুন, গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই রাজশাহীতে প্রথম সফর। এ সফর রাজশাহীবাসীর জন্য আনন্দ, আবেগ ও গৌরবের বিষয়। তাঁকে স্বাগত জানাতে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে বড় পরিসরে সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজও এ প্রস্তুতির অংশ।রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অপেক্ষা করছেন। সফর উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিষয় : নতুন সাজ ব্যাপক প্রস্তুতি ২০ অক্টোব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x