দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোলাপগঞ্জে ক্লিনিকে ঢুকে হামলার অভিযোগ: ৫ লাখ টাকা লুট, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক ২

কুড়িগ্রামে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

২০ অক্টোবর তারেক রহমানের সফর, রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কক্সবাজারে ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ছয়জন

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

চুরির অপবাদে নির্যাতন, হাসপাতালে মৃত্যু ক্ষিতিশের তালায় ১০ জনের বিরুদ্ধে মামলা

চুরির অপবাদে নির্যাতন, হাসপাতালে মৃত্যু ক্ষিতিশের তালায় ১০ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক
তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে আফসানা আক্তার স্নিগ্ধা (২১) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার মামলায় তাঁর স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গত ১৭ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত স্নিগ্ধা গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া মধ্যপাড়ায় একটি বাড়ির ছাদের চিলেকোঠার কক্ষে স্বামী মারুফের সঙ্গে ভাড়া থাকতেন। মারুফ প্রবাসে থাকাকালে তাঁদের মধ্যে মুঠোফোনে বিয়ে হয়। পরে দেশে ফিরে প্রায় দেড় মাস আগে কাজির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। তবে মারুফের পরিবারের সদস্যরা স্নিগ্ধাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি বলে অভিযোগ রয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য জীবনে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। এ সময় মারুফ তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে স্নিগ্ধা পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেছিলেন।

আরও  পড়ুন,  হিজলায় হুফফাজুল ফাউন্ডেশনের কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্নিগ্ধার সঙ্গে তাঁর ছোট বোন সিনথিয়ার সর্বশেষ মুঠোফোনে কথা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁদের বাসার অপর ভাড়াটিয়া শাহিন (২৬) স্নিগ্ধার বাবার বাড়িতে গিয়ে জানান, ভাড়া বাসার কক্ষের ভেতরে স্নিগ্ধাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।খবর পেয়ে স্নিগ্ধার বাবা আফসার মিয়া ঘটনাস্থলে গিয়ে ফ্লোরে তোষকের ওপর মেয়ের মরদেহ শোয়ানো অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মারুফ ওই দিন সকাল ১০টার দিকে নিজের ব্যবহৃত জিনিসপত্র ও ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যান।এজাহারে বাদী অভিযোগ করেন, ১৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে যেকোনো সময় মারুফ অজ্ঞাতনামা অন্যদের সহায়তায় বালিশচাপা দিয়ে স্নিগ্ধাকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আফসার মিয়া বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা করেন।মামলার পর থেকে মারুফ পলাতক ছিলেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় ১৭ অক্টোবর রাতে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল ৮টা ১৫ মিনিটে তাঁকে পূবাইল থানায় আনা হয়।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মারুফ ঘটনার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে আদালতে পাঠানো হয়।

বিষয় : স্বামী গ্রেপ্তার তরুণী হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x