দৈনিক সংবাদ দিগন্ত

রেমো ডিসুজার নতুন সিনেমায় নায়ক রাঘব জুয়েল

দীর্ঘ ১২ থেকে ১৩ বছরের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের। নৃত্যনির্ভর সিনেমার পরিচিত নির্মাতা রেমো ডিসুজার নতুন ছবি ‘এনি বডি ক্যান ড্রিম’-এর শুটিং শুরু করেছেন তিনি। এবার আর পার্শ্বচরিত্র নয়, সিনেমাটিতে প্রধান চরিত্রে দেখা যাবে রাঘবকে। গত ১৫ অক্টোবর ইনস্টাগ্রামে শুটিং শুরুর খবর জানিয়ে নিজের উচ্ছ্বাস ও অনুভূতির কথা তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, প্রায় ১২ থেকে ১৩ বছর আগে এমন একটি সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাওয়ায় এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। রাঘবের কাছে এই সিনেমাটি বিশেষ হয়ে উঠেছে আরও একটি কারণে। এর আগে রেমো ডিসুজার ‘এবিসিডি ২’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিতে বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরও ছিলেন। 

আরও পড়ুন,ফায়ার লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের

একসময় যে নাচনির্ভর সিনেমার ধারায় অন্যদের পাশে থেকে কাজ করেছেন, এবার সেই ধারার নতুন ছবিতেই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। নিজের পোস্টে রাঘব জানান, একসময় যে ফ্র্যাঞ্চাইজিতে আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতেন, এখন সেই ধারার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারা তার কাছে জাদুকরী অনুভূতি। ছবিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। তার আশা, নাচের সিনেমায় দর্শক আগে যা দেখেছেন, তার চেয়ে ভিন্ন ধরনের অভিনয় উপহার দিতে পারবেন। পোস্টের শেষে ‘জিন্দেগি জিন্দাবাদ’ লিখে নিজের আনন্দ প্রকাশ করেন রাঘব। ‘এনি বডি ক্যান ড্রিম’-এর মাধ্যমে রেমো ডিসুজার সঙ্গে আবারও কাজ করছেন এই অভিনেতা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এবং অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। রাঘবের ভক্তদের অপেক্ষা এখন পর্দায় তার নতুন রূপ দেখার।

বিষয় : রেমো ডিসুজার সিনেমায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেমো ডিসুজার নতুন সিনেমায় নায়ক রাঘব জুয়েল

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x