দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও উন্নতমানের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, “অন্যদের কথা বাদ দিন, নিজের সন্তানের জন্য অন্তত একটি স্বাস্থ্যকর পরিবেশ ও একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই সৎ চেষ্টা করি; চেষ্টা করলে আমরা অবশ্যই পারব।”সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেউই চাইবেন না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। সন্তানরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তারা স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে চলাফেরা করে। তাই নির্দিষ্ট কোনো এলাকা নয়, পুরো শহর পরিচ্ছন্ন রাখা নাগরিক ও প্রশাসনিক দায়িত্ব।

আরও  পড়ুন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এত বড় সমস্যা একদিন বা সাত দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।এ প্রসঙ্গে লন্ডনের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ষাট ও সত্তরের দশকে যুক্তরাজ্যের লন্ডন শহরের অনেক স্থানও অপরিচ্ছন্ন ছিল। ধারাবাহিক প্রশাসনিক উদ্যোগ ও নাগরিকদের সচেতনতার ফলে শহরটির পরিবেশে পরিবর্তন এসেছে।কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাঁর সমালোচনা করা সবার অধিকার। তবে দিনের শেষে প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের বিষয়েও আত্মসমালোচনা করতে হবে এবং অর্পিত দায়িত্ব কতটা নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছে, তা মূল্যায়ন করতে হবে।ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রগতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ ব্যবসায়ী তাঁর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে বলে জানিয়েছেন। এ ধারা অব্যাহত রাখতে নিয়মিত তদারকি ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন তিনি।

বিষয় : সিটি করপোরেশন পরিচ্ছন্ন ঢাকা উন্নতমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x