দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর

জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) শীর্ষক এ চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করার কথা রয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপান সরকারের প্রায় এক বছরের প্রচেষ্টার পর গত ১৭ অক্টোবর চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে চুক্তিটির সম্ভাব্য মোট মেয়াদ হবে ১০ বছর। 

আরও  পড়ুন,  ২০২৯ সালে শেরেবাংলা নগরে স্থানান্তর হচ্ছে সচিবালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তরের কথা রয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।তিনি আরও বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং নারী-পুরুষের সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যের শিকার করার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। এ কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি বলে জানান মন্ত্রী।সংশ্লিষ্টদের আশা, চুক্তিটি বাস্তবায়িত হলে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়বে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে এটি ভূমিকা রাখবে।

বিষয় : ২০২৭ সাল ২০২৭ সাল কর্মসংস্থান চুক্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-জাপান কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x