২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে হজযাত্রীদের বিমানভাড়াও।মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, উন্নত সুবিধার সরকারি প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।অন্যদিকে সাশ্রয়ী সরকারি প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, জানালেন মির্জা ফখরুলমন্ত্রী জানান, প্যাকেজভেদে মক্কা ও মদিনায় আবাসন, মিনার তাঁবু, খাবার এবং পরিবহন সুবিধায় ভিন্নতা থাকবে।এবার হজযাত্রীদের জন্য আরেকটি বড় স্বস্তির খবর হলো—প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম।সরকারের লক্ষ্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা বলেও জানান ধর্মমন্ত্রী।সরকারি অনুমোদিত সাধারণ হজ প্যাকেজের চেয়ে কম সুবিধা দিয়ে কোনো বেসরকারি প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও স্পষ্ট করেছে ধর্ম মন্ত্রণালয়।