দৈনিক সংবাদ দিগন্ত

ঈদুল আজহায় ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে ঈদ উপহারের চেক তুলে দেন তিনি।আরও পড়ুন, হজ পালনে স্ত্রীসহ সৌদি আরবে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানঅনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়র উপস্থিত ছিলেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও বরিশালসহ বিভিন্ন সিটির প্রতিনিধিরা অংশ নেন।আরও পড়ুন, গুলশানের কার্যালয়ে হেঁটে গেলেন তারেক রহমানপ্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনেও একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই তারেক রহমান গুলশানের দলীয় কার্যালয়ে যান। সেখানে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাস বা ঈদ উপহারের চেক হস্তান্তর করা হয়।আরও পড়ুন, শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বানএর আগে বিকেলে নিজ বাসভবনে আসরের নামাজ আদায় শেষে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন তারেক রহমান। এবারও ঈদুল আজহাকে সামনে রেখে একই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

ঈদুল আজহায় ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান