দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

আগামীকাল বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশন পাচ্ছে বগুড়া।সোমবার, ২০ এপ্রিল সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন জানান, এই উদ্বোধনের মধ্য দিয়েই নতুন নগর কাঠামোয় প্রবেশ করবে বগুড়া।বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করা হয়। 

আরো পড়ুন , জ্বালানি তেলের দামে বড় ধাক্কা: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা

তখন থেকেই সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল।তবে নানা প্রশাসনিক জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়েও একাধিকবার দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উদ্যোগ জোরদার হয়। জেলা প্রশাসনের প্রস্তাব, গণবিজ্ঞপ্তি এবং স্থানীয়দের মতামত যাচাই শেষে বিষয়টি চূড়ান্ত করা হয়।সর্বশেষ, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সচিব পর্যায়ের বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের জন্য।

বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী সিটি করপোরেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আগামীকাল বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশন পাচ্ছে বগুড়া।সোমবার, ২০ এপ্রিল সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন জানান, এই উদ্বোধনের মধ্য দিয়েই নতুন নগর কাঠামোয় প্রবেশ করবে বগুড়া।বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করা হয়। 

আরো পড়ুন , জ্বালানি তেলের দামে বড় ধাক্কা: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা

তখন থেকেই সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল।তবে নানা প্রশাসনিক জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়েও একাধিকবার দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উদ্যোগ জোরদার হয়। জেলা প্রশাসনের প্রস্তাব, গণবিজ্ঞপ্তি এবং স্থানীয়দের মতামত যাচাই শেষে বিষয়টি চূড়ান্ত করা হয়।সর্বশেষ, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সচিব পর্যায়ের বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের জন্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত