পরিচ্ছন্ন ঢাকা গড়তে ডিএসসিসির রেকর্ড কর্মসূচি, পরিচ্ছন্নতায় ৩২৭ কোটি টাকার বাজেট
রাজধানীর দক্ষিণ অংশকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তরের লক্ষ্যে ইতিহাসের অন্যতম বড় কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।চলতি ২০২৬-২৭ অর্থবছরে পরিচ্ছন্নতা খাতে ৩২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ডিএসসিসি, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি।ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানিয়েছেন, সরকারের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে শিফটভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম, মনিটরিং টিম এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।নাগরিকদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ক্লিন কেয়ার’ মোবাইল অ্যাপ ও হটলাইন। পাশাপাশি প্রতি মাসের প্রথম শনিবার পালন করা হচ্ছে ‘ক্লিনিং ডে’।আরও পড়ুন, প্রেস্টনের খেলোয়াড় সংকটে বার্সেলোনার প্রীতি ম্যাচ বাতিলবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উন্নয়ন, মাতুয়াইল ল্যান্ডফিলকে ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’-এ রূপান্তর এবং কম্পোস্ট প্ল্যান্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।জলাবদ্ধতা নিরসনে ৭৫টি ওয়ার্ডে ৩৩টি হটস্পট চিহ্নিত করে বিশেষ নজরদারি, পোর্টেবল পাম্প মোতায়েন এবং আটটি নতুন পানি নিষ্কাশন আউটলেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে।ডিএসসিসির দাবি, পরিচ্ছন্নতা, প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক অংশগ্রহণ এবং ড্রেনেজ উন্নয়নের এই সমন্বিত কর্মসূচি দক্ষিণ ঢাকাকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করবে।