দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নিহত

ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল,

ফরিদপুরের ভাঙ্গায় বাসের নিচে ঢুকে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান, বয়স ২৮ বছর, এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন, বয়স ৩০ বছর।ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাবনাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে তাদের মোটরসাইকেল ঢুকে পড়ে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

আরও  পড়ুন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য, মুক্তিযোদ্ধার দেয়াল ভাঙচুর

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে। এ সময় বাসের চালক ও সহকারী পালিয়ে যান।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে পালিয়ে যাওয়া বাসের চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বিষয় : মোটরসাইকেল মহাসড়ক আরোহী নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের নিচে ঢুকে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান, বয়স ২৮ বছর, এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন, বয়স ৩০ বছর।ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাবনাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে তাদের মোটরসাইকেল ঢুকে পড়ে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

আরও  পড়ুন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য, মুক্তিযোদ্ধার দেয়াল ভাঙচুর

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে। এ সময় বাসের চালক ও সহকারী পালিয়ে যান।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে পালিয়ে যাওয়া বাসের চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত