দৈনিক সংবাদ দিগন্ত

চলতি মাসে এমআরটি লাইন-১-এর চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু

মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্প

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের চারটি স্টেশনে চলতি অক্টোবর মাসেই ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা। চুক্তি প্যাকেজ-৩-এর আওতায় এসব স্টেশনে এ কার্যক্রম পরিচালিত হবে।ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ এগিয়ে চলছে। উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে এ কাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ২০ জানুয়ারি।প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।প্রকল্পের ১২টি ভূগর্ভস্থ স্টেশনের আশপাশে থাকা বিভিন্ন ইউটিলিটি লাইন ও সেবা স্থানান্তর করে একটি ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যুক্ত রয়েছে।

আরও  পড়ুন, ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিষ্কারে সময় দিন: প্রধানমন্ত্রী

নির্মাণকাজ চলাকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউটিলিটি স্থানান্তরের কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কিছু কার্যক্রম আগামী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এমআরটি লাইন-১-এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার। এ রুটে ১২টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। রুটটি বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে।অন্যদিকে, ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। এ রুট নতুনবাজারকে পূর্বাচলের সঙ্গে যুক্ত করবে।প্রকল্পের ডিপো নির্মাণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর জমির ভূমি উন্নয়নকাজ ২০২৫ সালের ৩১ আগস্ট শেষ হয়েছে।জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং যানজট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ।

বিষয় : মেট্রোরেল স্থানান্তর শুরু এমআরটি লাইন মেট্রোরেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চলতি মাসে এমআরটি লাইন-১-এর চার স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x