ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী।বুধবার (১৫ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়।ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যাও মোকাবিলা করা সম্ভব।তারেক রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। স্বজন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অনেক মানুষকে এই বেদনা থেকে রক্ষা করা যেতে পারে।
আরও পড়ুন, দীর্ঘ অপেক্ষার অবসান, ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন
প্রধানমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগের পাশাপাশি প্রত্যেক পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ঘরের আনাচকানাচ, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করা এবং পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। এ লক্ষ্যে প্রত্যেক ব্যক্তি ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি, আশপাশের এলাকা ও চলাচলের পথ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।তারেক রহমান বলেন, সরকার তখনই সফল হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।
বিষয় : দেশবাসী পরিষ্কার ডেঙ্গু ঠেকাতে

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন