দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান, ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। এ গ্রেডে বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। এরপর ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয় লিখিত পরীক্ষা। পরবর্তী সময়ে ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও  পড়ুন, সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ  

সবশেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর পিএসসি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশ প্রকাশের ১০ মাসেরও বেশি সময় পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে মোট ৫৩৯ জন নিয়োগ পেয়েছেন। শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে ৪৩৭ জনকে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং কাস্টমস ক্যাডারে ৫৪ জন নিয়োগ পেয়েছেন বলে পিএসসির প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছিল।দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের সরকারি চাকরিতে যোগদানের আনুষ্ঠানিক পথ তৈরি হলো। এখন নির্ধারিত সময়ের মধ্যে যোগদান সম্পন্ন করাই নিয়োগপ্রাপ্তদের পরবর্তী গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিষয় : দীর্ঘ অপেক্ষা বিসিএসে নিয়োগ ৪৫তম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান, ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১,৭০২ জন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x