দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামাল। সভায় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এসব পদে নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পিএসসির চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। 

আরোও পড়ুন,তিন অনুপ্রেরণাদায়ী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ ছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয়ও সভায় আলোচনায় আসে। সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি। সভায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনবল ব্যবস্থাপনার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়। কমিটির সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার। এ ছাড়া কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) সভায় অংশ নেন। সভায় আরও জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত এ-সংক্রান্ত কমিটিটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সংসদ সুপারিশ সচিবালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x