বকেয়া বেতনের দাবিতে আতুরার ডিপোতে ইত্যাদি জিন্স শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকদের অবরোধে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধ ও দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন।আরও পড়ুন, পীরগাছায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ নিল শিক্ষার্থীরাবিক্ষোভে শ্রমিকরা বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে।