রাজধানীর ডেমরা থানার মেহেন্দিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী (প্রায় ২৫) নিহত হয়েছেন।রবিবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা থানাধীন রামপুরা সড়কের মেহেন্দিপুর এলাকায় ম্যাগাজিন গ্রুপ প্রতিষ্ঠানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক ওই পথচারীকে ধাক্কা দেয় এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন, সন্ত্রাস ও ছিনতাইয়ে জড়িত ‘মাওরা সোহেল’ গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র
ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে ডেমরা থানার এসআই মোহাম্মদ মঈনুদ্দিন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয় : দুর্ঘটনা ট্রাকের ধাক্কা যুবক নিহত

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
রাজধানীর ডেমরা থানার মেহেন্দিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী (প্রায় ২৫) নিহত হয়েছেন।রবিবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা থানাধীন রামপুরা সড়কের মেহেন্দিপুর এলাকায় ম্যাগাজিন গ্রুপ প্রতিষ্ঠানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক ওই পথচারীকে ধাক্কা দেয় এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন, সন্ত্রাস ও ছিনতাইয়ে জড়িত ‘মাওরা সোহেল’ গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র
ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে ডেমরা থানার এসআই মোহাম্মদ মঈনুদ্দিন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন