রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব সূত্র জানিয়েছে, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রবিবার সকাল ১১টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন, আল-আমিনের শাহজাদপুর-মেরুলে হোটেল ব্যবসার আড়ালে কী চলছে?
সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।র্যাব জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড, তার নেতৃত্বাধীন চক্রের সদস্যদের বিষয়ে তথ্য এবং উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।র্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস বলেন, অভিযানের পেছনের তথ্য, গ্রেফতার ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
বিষয় : উদ্ধার ছিনতাই বিদেশি অস্ত্র

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন