দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে আবারও বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

যাত্রীবাহী বাসে আগুন
যাত্রীবাহী বাসে আগুন
ছবি: যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন, ঢাকার সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

উল্লেখ্য, এর আগের দিন রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে সোমবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, উত্তরা ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : বাসে আগুন ফায়ার সার্ভিস

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে আবারও বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x