নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দেওয়া বিভিন্ন অসংগতি পর্যালোচনায় ছয় মন্ত্রীর সমন্বয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বেতন গ্রেডের মধ্যে বৈষম্য, পদোন্নতির পর আয় কমে যাওয়ার আশঙ্কা এবং উচ্চতর গ্রেড নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করবে এ কমিটি। গত ২ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের পাশাপাশি নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার পরিবর্তনের বিষয়ও পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে উচ্চতর গ্রেডে থেকেও নিম্নতর গ্রেডের তুলনায় কম বেতন পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আবার পদোন্নতির পর কারও কারও মোট আয় কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ১১তম ও ১২তম গ্রেডের বেতন সমন্বয় নিয়ে জটিলতার কথা জানিয়েছেন কর্মচারীরা। তাঁদের দাবি, নতুন কাঠামোয় কোনো কোনো ক্ষেত্রে ১২তম গ্রেডের বেতন ১১তম গ্রেডের চেয়ে বেশি নির্ধারিত হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট সময় চাকরির ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার ফলে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান কমে যাওয়ার বিষয়েও আপত্তি রয়েছে। এসব অভিযোগ তুলে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা অর্থসচিবের কাছে আবেদন করেছেন।
আরও পড়ুন, ত্রয়োদশ সংসদের সভাপতিমণ্ডলীতে বিএনপির চারজন, জামায়াতের একজন
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কমিটি কর্মচারীদের বিভিন্ন অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তির বিষয়ে সুপারিশ দেবে। পাশাপাশি নতুন ঝুঁকি ভাতা চালু, বিদ্যমান ভাতার হার বাড়ানো বা কমানো, বিভিন্ন পদের গ্রেড উন্নীতকরণ কিংবা অবনমন এবং গ্রেডগুলোর মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ও পর্যালোচনা করবে। কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। তবে কমিটির সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা কিংবা তা বাস্তবায়নের কোনো সময়সূচি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতায় পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে কমিটির সুপারিশ এবং সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬