দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুন, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিকপক্ষের

তিনি বলেন, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের সেই উদ্যোগেরই অংশ। এ সময় দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে আমদানিনির্ভর করে তোলা হয়েছে। নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একই সময়ে দেশের শিল্প খাতের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে দেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

বিষয় : শ্রমিক হাসপাতাল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x