ঈদুল আজহা সামনে রেখে দেশের পোশাক শিল্পাঞ্চল থেকে ধাপে ধাপে শুরু হয়েছে শ্রমিকদের ছুটি। রবিবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন ১০৮টি পোশাক কারখানার শ্রমিকরা।বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর তথ্যানুযায়ী, রোস্টার অনুযায়ী ছুটি কার্যক্রম চলমান রয়েছে।আগামী ২৫ মে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ শ্রমিক ছুটি পাবে। ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি কার্যকর হবে, যা মোটের ৪৩ শতাংশ। এরপর ২৭ মে আরও ২৫১টি কারখানায় ছুটি শুরু হবে।বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার পদ্ধতিতে ছুটি দেওয়ার ফলে একসঙ্গে চাপ তৈরি হচ্ছে না।আরও পড়ুন , ঈদের আগের দিন সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস, ভোগান্তির শঙ্কায় ঘরমুখো মানুষ তিনি বলেন, শ্রমিকরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং ঈদের পর আবার কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, বেশিরভাগ কারখানায় ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে, বাকি কারখানাগুলোও দ্রুত পরিশোধ করবে।এদিকে সাভার, গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল থেকে শ্রমিকদের একটি অংশ ইতোমধ্যে নিজ নিজ গ্রামের পথে রওনা দিয়েছেন।যাত্রীচাপ বাড়তে শুরু করায় বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।