দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার আবেদন নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবরের সত্যতা যাচাই করছে সরকার। আবেদনটি আইনসম্মত কি না এবং এ ধরনের আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে আবেদনের খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন। তবে আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি। তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং আবেদন করার অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির আছে কি না, তা পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন, মার্কিন ভিজিটর ভিসার শর্ত মানার তাগিদ দূতাবাসের

 এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন বিবেচনায় নেওয়া হবে। এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না; বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আবেদন করার খবরের সত্যতা এখনো সরকারিভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পর্যালোচনা করছে।

বিষয় : আইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার আবেদন নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পর্যালোচনা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x