তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্ব, শিক্ষা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে। বাকিংহাম প্যালেস সোফির বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফর শেষে আগামী বুধবার (১১ নভেম্বর) তার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে। সফর উপলক্ষে বাংলাদেশ সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ঘোষণা করেছে। এ সময় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন। সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ডাচেসের। এ ছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে। বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
আরও পড়ুন, নবীন বিসিএস কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটাবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও সেখানে তুলে ধরা হবে। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন সোফি। এতে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। ঢাকার কর্মসূচি শেষে তিনি কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানবেন। বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, সহায়তা এবং শরণার্থী জনগোষ্ঠীর সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও তার সফরের আলোচনায় থাকবে। উল্লেখ্য, ২০১৭ সালের পর এটি সোফির দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফর করছেন।
বিষয় : সোফি টার্নার পূর্তির আয়োজনে

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬