রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের অভিযোগে ফের আলোচনায় এসেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ওই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাঁচ দিনব্যাপী ফ্যাশন আয়োজনের শেষ দিনে মঞ্চে পারফরম্যান্স করছিলেন পরীমনি। পারফরম্যান্সের শেষ পর্যায়ে উপস্থিত দর্শকদের একাংশ তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন, তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে
একপর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, পরীমনি সাংবাদিকদের উদ্দেশে ওই অঙ্গভঙ্গি করেছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন অভিনেত্রী। এর আগে রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি ছিল, তার গাড়িটি অক্ষত ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬