দৈনিক সংবাদ দিগন্ত

স্বামীর পর্দা ও রূপ রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট

ছবি: স্বামীর পর্দা ও রূপ রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ঘর বেঁধেছেন এমন গুঞ্জনে বেশ সরগরম এখন সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্তদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়ে নিজের বিয়ের খবরটি অত্যন্ত রহস্যজনকভাবে প্রকাশ করেছেন এই তারকা। বরের মুখ ফুল দিয়ে ঢেকে ছবি পোস্ট করে তিনি রীতিমতো তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তার জীবনসঙ্গীর আক্দ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে সেই মুহূর্তে গায়িকার পরিবার উপস্থিত থাকতে না পারলেও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের একটি ছবি শেয়ার করেন পারশা। ছবিতে তাকে বরের পাশে দেখা গেলেও, বরের মুখটি ছিল ফুল দিয়ে পুরোপুরি ঢাকা। 

আরও পড়ুন,অশ্লীলতার হুশিয়ারি: আপত্তিজনক আচরণ থেকে বিরত থাকার নির্দেশ

ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’ একইসঙ্গে বরের পরিচয় নিয়ে পরিবারকে বিব্রত না করার বিনীত অনুরোধও জানান তিনি। এই লুকোচুরির রেশ কাটতে না কাটতেই শনিবার (৭ নভেম্বর) বরের সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন পারশা, যা নেটিজেনদের মাঝে আরও বেশি হাসির খোরাক জোগায়। সেই পোস্টে গায়িকা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে... স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’ পারশার এমন অভিনব ও রসাত্মক ক্যাপশন মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। তবে বরের পরিচয় না জানানোয় ভক্তদের মাঝে কৌতূহল দিন দিন আরও বাড়ছে।

বিষয় : সোশ্যাল মিডিয়া

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

স্বামীর পর্দা ও রূপ রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x