দৈনিক সংবাদ দিগন্ত

মুকুট জয়ের পর বিশ্বজয়ের স্বপ্ন সামিরা খান মাহির

সামিরা খান মাহি
সামিরা খান মাহি
ছবি: সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুই বিজয়ী একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা। আয়োজকেরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, তাঁর বাবা-মা তাঁকে বিশ্ব জয় করে আসার অনুপ্রেরণা দিয়েছেন।

আরও পড়ুন,দিল্লির আদালতে হাজির নোরা ফাতেহি

 তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তাঁর ভাষায়, তিনি জিতলে বাংলাদেশ জিতবে। ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও তিনি পরিচিত। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরা হওয়ার স্বীকৃতি পেলেন এই অভিনেত্রী। এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।মিথিলার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মুকুট জয়ের পর বিশ্বজয়ের স্বপ্ন সামিরা খান মাহির

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x